মদ ও জুয়া খেলার জন্য স্বামীকে প্রতিবাদ করায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভাটোল এলাকায়। মৃত গৃহবধূর নাম সায়রা খাতুন। এই ঘটনার পর থেকেই স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা পলাতক। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতার পরিবারের তরফ থেকে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে।
জানাজায় রায়গঞ্জ থানার ভাটোল গ্রামের সায়রা খাতুনের সাথে গত আট মাস আগে বিয়ে হয় তাজপুর গ্রামের বাসিন্দা কামাল হোসেনের। বিয়ের আগে থেকে কামালের জুয়া ও মদের নেশা ছিল। জুয়া ও মদের নেশা প্রতিবাদ করত সায়রা খাতুন। সেই নিয়ে তাদের মধ্যে মাঝে মোধ্যেই বিবাদ লাগত। বৃহস্পতিবার জুয়া ও মদ খাওয়া নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ লাগে এবং কামাল সায়রাকে মারধর করে। এরপর বিবাদ মেটানোর জন্য সকালে দুই পরিবারের মধ্যে আলোচনায় বসা হয়। পরে সায়রার পরিবারের লোকেরা চলে আসে তার ঘণ্টা খানেক পর জানাজায় সায়রা ফাঁসি দিয়েছে।
সায়রার কাকার অভিযোগ তার ভাস্তিকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা হত্যা করে ঝুলিয়ে দিয়েছে। সায়রার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এখান থেকে পরিষ্কার সায়রাকে মারধর করে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে তারা। তাদের চরম শাস্তির দাবি করেছে মৃতার পরিবারের লোকেরা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এদিকে স্বামী কামাল হোসেন সহ তার শ্বশুর বাড়ির লোকেরা ঘটনার পর থেকে পলাতক।পুলিশ তাদের তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় মৃতার পরিবারে নেমে আসে শোকের ছায়া।